মাদ্রাসায়ে ইমদাদুল উলুম ছড়ার পার। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ই এপ্রিল ২০০৪ইং সালে। মাদ্রাসার ভূমি দাতা হলেন মরহুম এহিয়া রাজা চৌধুরী ও তার পরিবারবর্গ। প্রায় ৪ শতক জমির উপর ৬ তলা ভবন রয়েছে। এ ছাড়া আরো ১৪ শতক জমি মরহুম শরফ উদ্দিন সাহেব দান করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন মরহুম আলহাজ্ব হাফিজ আব্দুল লতিফ খান।

এই প্রতিষ্ঠান উদ্বোধন করেন - আল্লামা হাফিজ নুরউদ্দিন গহরপুরী (রহ:)।

বর্তমানে ছড়ার পার পঞ্চায়েত ও মাদ্রাসা পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ও মরহুম এহিয়া রাজা চৌধুরী এর পরিবারবর্গের অনুদান এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে মাদ্রাসার ব্যয় মিটানো হয়।

মাদ্রাসায়ে ইমদাদুল উলুম ছড়ার পার ৩ টি বোর্ডের অন্তর্ভুক্ত। যথা:-(১) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, (২) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, (৩) আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ।

মাদ্রাসায়ে ইমদাদুল উলুম ছড়ার পারে দুটি বিভাগে পড়ানো হয় যথা: (১) হিফজ বিভাগ ও (২) জামাত বিভাগ। জামাত বিভাগে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।

বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা মোট-২৫০ জন।

সাধারণ মানুষের অনুদানই হলো আয়ের একমাত্র উৎস। প্রতি বছর শিক্ষকদের বেতন ও ৮০ থেকে ১০০ জন ছাত্র গরীব তহবিল থেকে যাদের থাকা-খাওয়া ও পোশাক প্রদান করা হয়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ আরো অন্যান্য খরচ যা দুটি তহবিল বিভক্ত করা হয়েছে।

২৫০ জন ছাত্রের মধ্যে সাধারণ তহবিল ১০০ থেকে ১২০ জন ও গরীব তহবিলে ৮০ থেকে ১০০ জন এবং বাকি ছাত্ররা নিজ খরচে লেখা-পড়া করে থাকে।

মাদ্রাসার দুটি তহবিল রয়েছে। যথা:-

(১) সাধারণ তহবিল ও (২) গরীব তহবিল

(১) সাধারণ তহবিল: সাধারণ তহবিল হলো - মাসিক অনুদান, এককালীন চাঁদা, মাহফিল উপলক্ষে চাঁদা, ছাত্রদের ভর্তি ফি, মাসিক বেতন ইত্যাদি সাধারণ তহবিলের অন্তর্ভুক্ত।

(২) গরীব তহবিল: গরীব তহবিল হলো -যাকাত, ফিতরা, মানত, নামাজের কাফফারা, রোজার কাফফারা, কুরবানীর চামড়া ইত্যাদি গরীব তহবিলের অন্তর্ভুক্ত।

সাধারণ তহবিলের একাউন্ট: প্রাইম ব্যাংক, আম্বরখানা ব্রাঞ্চ, নাম: মাদ্রাসায়ে ইমদাদুল উলুম। একাউন্ট নাম্বার: ৩১১৫১৩৬০২০০৪৫

গরীব তহবিলের একাউন্ট: আইএফআইসি ব্যাংক, লালদিঘীর পার ব্রাঞ্চ, নাম: মাদ্রাসায়ে ইমদাদুল উলুম। একাউন্ট নাম্বার: ০১৯০০০০৪৪২০৩১

পরিসংখ্যান

এক নজরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার্থী

শিক্ষক

স্টাফ

শ্রেণি